সংক্ষিপ্ত রাজধানী
নারী গণসমাবেশ ৯ মেঅসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই—এই দাবিতে ৯ মে প্রতিবাদী নারী গণসমাবেশ হবে। এ বিষয়ে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ১০০ জন প্রতিনিধি ৯ মের সমাবেশ সফল করতে প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। রাজধানীর তোপখানা রোডে (কদম ফোয়ারা থেকে পল্টন মোড়) বেলা তিনটায় ওই সমাবেশ হবে। বিজ্ঞপ্তি।আলোচনায় বসুনবিরোধী দলের উদ্দেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ‘হরতাল-ভাঙচুর-নৈরাজ্য সৃষ্টি না করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসুন।’ গতকাল শনিবার মতিঝিল কমিউনিটি সেন্টারে মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানার ১৪ দলের এক সভায় তিনি এ কথা বলেন। দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।