সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি দাবিশ্রমিক হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে গণসংহতি আন্দোলন। এ ছাড়া হেফাজতে ইসলামের সহিংসতার তীব্র নিন্দা জানায় সংগঠনটি। গতকাল বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল হাসান, তাসলিমা আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি।মুহসীন হলেঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন কক্ষের ছাদের পলেস্তারার একাংশ ধসে পড়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের জাকিরুল ইসলাম এবং আরবি বিভাগের জাহিদুল ইসলাম। মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আক্কাস বলেন, হলটি পুরোনো হওয়ায় বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক