সংক্ষিপ্ত রাজধানী
বিলোপের দাবিপোশাকশিল্পে শ্রমদাসপ্রথা বিলোপের দাবি জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল রোববার জাতীয় জাদুঘরের সামনে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ। সমাবেশে সাভারে ভবনধসে পোশাকশ্রমিক হত্যার বিচার, পেশাগত ঝুঁকি ইনস্টিটিউট গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।পুরস্কারমাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড ২০১৩ প্রদান করা হলো ১০ জন নার্সকে। নার্সিং পেশায় অবদানের জন্য বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, এনএইচএন ও বিআইএইচএসে কর্মরত নার্সদের এ পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার বারডেম মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, একটি সনদ ও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। বিজ্ঞপ্তি। তদন্ত দাবি৫ মে হেফাজতে ইসলামের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে’ নিরাপত্তা বাহিনীর ‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছে সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদ। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, ইসলামী দলসমূহের আহ্বায়ক মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ প্রমুখ। বিবৃতিতে বক্তারা বলেন, আলেমদের হত্যা বন্ধ ও ইসলাম নির্মুলের চক্রান্ত বন্ধ না হলে দেশ ইসলামি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে। বিজ্ঞপ্তি।