সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছর পূর্তিআগামী ১৪ ও ১৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হবে। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠেয় এই উৎসবে প্রধান অতিথি থাকবেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উৎসবে বিভাগের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর নাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হচ্ছে। উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৩১ মে। যোগাযোগ: অফিস, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ০১৭৮০৩৬৭৬৩০, ০১৭৮০৩৬৭৬৩১ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।সিআরজিএর দাবিরাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করার দাবি নিয়ে মানববন্ধন করেছে চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলি (সিআরজিএ)। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, আইনজীবী সালমা আলী প্রমুখ। তাঁরা বলেন, ‘কোনো শিশুকে আমরা রাজনৈতিক সভা-সমাবেশে দেখতে চাই না।’ প্রসঙ্গত, জাতিসংঘ শিশু সনদ ও জাতীয় শিশুনীতিতে বলা রয়েছে, শিশুকে কোনো সহিংস ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা যাবে না। বিজ্ঞপ্তি।