সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের পরীক্ষা ২৭ মেদুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কোর্ট পরিদর্শক, সাঁট-মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট, সাঁটলিপিকার, লাইব্রেরিয়ান, অভ্যর্থনা-কাম-টেলিফোন অপারেটর ও ক্যাশিয়ার পদে লিখিত ও কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ মে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রবেশপত্র এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তিপুরান ঢাকায় ভাঙচুরএক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে গতকাল বুধবার পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় লক্ষ্মীবাজার মোড় এলাকায় রাখা পাঁচটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে মিছিলকারীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদকপুনঃ তদন্ত দাবিমুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু তাহেরের ফাঁসির রায় কার্যকর করার বিরুদ্ধে হাইকোর্টের রায়কে অভিনন্দন জানিয়েছে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। সেই সঙ্গে তাহেরসহ অন্যদের গোপন বিচার ও ফাঁসির বিষয়ে পুনঃ তদন্ত দাবি করা হয়। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন তারেক আলী ও সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার এসব দাবি করেন। বিজ্ঞপ্তিমানববন্ধনদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্যবহার ও উন্নয়নে পানিদূষণ রোধ করার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বুধবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। ভরাট হয়ে যাচ্ছে নদী ও খাল-বিল। এর ফলে পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে। পবার সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, পবার নির্বাহী কমিটির সদস্য শামীম খান, সমন্বয়কারী আতিক মোরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।