সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাজমা-সচেতনতাবাংলাদেশে অ্যাজমা-আক্রান্ত প্রায় ৮০ লাখ মানুষের সেবায় আত্মনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডেইলি স্টার-এর সম্মেলন কক্ষে ‘অ্যাজমা বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত ব্যক্তিরা এ ঘোষণা দেন। অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম, অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপ্যাধায়, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, সাহিত্যিক মঈনুল আহসান সাবের, ক্রিকেটার জাভেদ ওমরসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা। ক্লাব এক্সেল বৈঠকটির আয়োজন করে। বিজ্ঞপ্তি।প্রতিহতের আহ্বানবিএনপিসহ ১৮ দলের হরতালকে নতুন ষড়যন্ত্রের শুরু বলে অভিহিত করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান এক বিবৃতিতে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে অগণতান্ত্রিক উপায়ে সরানোর জন্য এ হরতালের আহ্বান করা হয়েছে। তিনি আজকের হরতাল প্রতিহতের জন্য জনগণ ও মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। নতুন বাসঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩২ আসনের একটি নতুন মিনিবাস উদ্বোধন করা হয়েছে। বাসটি উত্তরা রুটে চলবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন চত্বরে এই বাসের যাত্রা উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আশরাফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক