সংক্ষিপ্ত রাজধানী
বিজ্ঞানপ্রযুক্তি সপ্তাহ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আগামী ১-৩ জুন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে। ‘জ্ঞানবিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যৎ’ এই স্লোগান সামনে রেখে অনুষ্ঠানে ৬৪টি জেলা থেকে আগত জেলা পর্যায়ে জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী, গাইডসহ তরুণ ও অপেশাদার উদ্ভাবকেরা এতে অংশ নেবেন। বিজ্ঞপ্তিআলু আলুকে নিরাপদ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার এ দাবিতে খাদ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে তারা। চিঠিতে বলা হয়েছে, আলুতে প্রচুর প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে। আলু খেলে ডায়াবেটিস ও আলসার হয়, এটা সত্যি নয়। আলু দেশের মেহনতি কৃষকের উৎপাদিত ফসল। তাই চাল ও গমের পরই আলুকে প্রধান খাদ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি