সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির সমর্থনআসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে প্রগতিশীল নাগরিক মোর্চার প্রার্থী কাফী রতনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।গতকাল রোববার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত এক কর্মী সভায় এই সমর্থন জানানো হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের বিকল্প হিসেবে কার্যকর, প্রগতিমুখী শক্তির অনুপস্থিতিতে জনগণ গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলকে ভোট দিয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এই ফলাফল প্রতিফলিত হলে দেশের ওপর সাম্প্রদায়িক জঙ্গি শক্তির নিয়ন্ত্রণ বাড়বে। সভায় এর বিপরীতে বিকল্প বাম শক্তি গড়ে তোলার আহ্বান জানানো হয়।সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।