সংক্ষিপ্ত রাজধানী
বস্তায় চাপা পড়েপুরান ঢাকার বাবুবাজারে চালের বস্তায় চাপা পড়ে গতকাল বৃহস্পতিবার আবদুল জলিল (৬০) নামের এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকায় একটি চালের আড়ত থেকে চালভর্তি বস্তা নামানোর সময় একটি বস্তা আবদুল জলিলের ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আবদুল জলিল কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে। নিজস্ব প্রতিবেদক।সাত দফাঈদের আগে সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে ১৮ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দাবির মধ্যে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, তিনটি বিশেষ ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটির হার বৃদ্ধি, ঝুঁকি ভাতা, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, সরাসরি নিয়োগ চালু ও তিন হাজার ৫৮৮ শূন্য পদে নিয়োগের ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।শ্রমিক নিহতের প্রতিবাদপোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গত বুধবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নিন্দা জানানো হয়। নেতারা বলেন, বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই রামপুরার ফ্যাশন আইল্যান্ড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা এর প্রতিবাদে মিছিল করলে মালিকপক্ষের লোকদের গুলিতে সোহাগ নামের এক পোশাকশ্রমিক নিহত হন। নেতারা অবিলম্বে কারাখানাটির শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের জন্য সরকার ও বিজিএমইএর প্রতি আহ্বান এবং নিহত শ্রমিকের ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসার দাবিও জানান। পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মীর মোফাজ্জল হোসেন, শবনম হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।