সংক্ষিপ্ত রাজধানী
বৃক্ষনিধনের প্রতিবাদগাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল প্রকল্পের উন্নয়ন ও সংস্কারের নামে রাস্তার পাশে নির্বিচারে বৃক্ষনিধনের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংগঠন নাগরিক সংহতি। সংগঠনটির সভাপতি এ এস এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সংরক্ষিত শালবন কেটে ফেলার কাজে প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের যোগসাজশ রয়েছে। খসড়া অবস্থায় থাকা বৃক্ষ সংরক্ষণ আইনটি পাস করে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি। স্মারকলিপিসরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধি, তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, শত ভাগ পেনশনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, গাড়ি ও বাড়িভাড়া বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের অর্থকষ্টে সংসার চালাতে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব আমজাদ আলী খান প্রমুখ। বিজ্ঞপ্তি।