সংক্ষিপ্ত রাজধানী
সিপিবির মতবিনিময়আওয়ামী লীগ ও বিএনপি অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রোববার পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এই অভিযোগ করেন। সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ বিদেশি বিভিন্ন গোষ্ঠীকে এ দেশে হস্তক্ষেপের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হলে দ্বিদলীয় বৃত্ত থেকে দেশকে বের করে আনতে হবে। বিজ্ঞপ্তি। কোচিংয়ে জড়ালেশিক্ষা আইনে কোচিং-বাণিজ্যে জড়ালে শিক্ষকদের চাকরিচ্যুতি ও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল রোববার শান্তিনগরে ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৩’-এর ওপর এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। একই সঙ্গে আইনে ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়ার বিধান রাখার দাবি জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জিয়াউল কবির। আলোচনা করেন বেলায়েত হোসেন, সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন আহমেদ, আতিকুর রহমান, সেলিম মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।