সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী সমঝোতা স্মারক বাতিল ও এর সব তথ্য প্রকাশের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার এ দাবি জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূলের আড়ালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার সামরিক পরিকল্পনায় আটকাতে চায়। ফলে দেশের স্থল, নৌ ও বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে। বিজ্ঞপ্তিবিক্ষোভডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য দূর ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা অবিলম্বে দাবিগুলো মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি৭ দফাঈদুল ফিতরের আগে দাবি বাস্তবায়ন না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। গত বুধবার ডাক ভবনের চত্বরে পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার পে-কমিশন গঠনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় বিশেষত ৩০ শতাংশ বেতন বৃদ্ধি/তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই জরুরি সভা হয়। বিজ্ঞপ্তি।