সংক্ষিপ্ত: রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবিকা নিয়োগের দাবিসব শূন্য পদসহ পাঁচ হাজার নতুন সৃষ্টি করা পদে সেবিকা নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা দীর্ঘ চার বছরেও বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে এবং তা অতিসত্বর বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অতিসত্বর বাস্তবায়নের জন্য তাঁর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজা হেনা এবং সভা পরিচালনা করেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিজ্ঞপ্তিপদবি পরিবর্তনবিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের পদবি পরিবর্তিত হয়েছে। মহাপরিচালকের বর্তমান পদবি হয়েছে রেক্টর এবং অতিরিক্ত মহাপরিচালকের বর্তমান পদবি হয়েছে মেম্বার ডাইরেক্টিং স্টাফ। প্রসঙ্গত, বর্তমান রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব শফিক আলম মেহেদী। গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিমর্মাহতইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা, মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পরও জাতিসংঘ ও ওআইসির কোনো প্রকার প্রতিবাদ না করা মুসলিম উম্মাহকে মর্মাহত করেছে। কোনো বিবেকবান মানুষ এই বর্বরতা বরদাস্ত করতে পারে না। গতকাল রোববার দলীয় কার্যালয়ে আগামী ৯, ১০, ১১ মে লংমার্চ কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি