প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। ওই দিনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিও জানিয়েছে শিক্ষক সমিতি।২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি খন্দকার বজলুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি দিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সবার সহযোগিতা চাওয়া হয়।