সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বাঁ চোখ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।ওই ছাত্রের নাম আনোয়ার হোসেন। তিনি আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক কামাল উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাকসুদুর রহমান। তিন দিনের মধ্যে তাঁরা ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেবেন।