সংবিধান সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান, আইন, আদালত ও ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এম আমীর-উল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। আমীর-উল ইসলাম বলেন, দেশে থাকতে হলে দেশের সংবিধান, আইন, আদালত ও ট্রাইব্যুনালের আইন মানতে হবে।মানববন্ধনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ, সম্পাদক মো. মোমতাজ উদ্দিন আহমদ, সাবেক সম্পাদক নুরুল ইসলাম, সাংসদ খান টিপু সুলতান, আজাহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।