সংযুক্ত আরব আমিরাত সফরে সেনাপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে। এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইয়ে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো–২০২১ অবলোকন করবেন। ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।