সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় তিন ছাত্র বহিষ্কৃত’ শীর্ষক প্রতিবেদনে দুটি তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। প্রতিবেদনে তিন ছাত্র বহিষ্কারের কথা বলা হলেও সংখ্যাটি হবে চার। বহিষ্কৃত অন্য শিক্ষার্থী হলেন দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রুবাইয়াত শাহনেওয়াজ। এ ছাড়া প্রতিবেদনে বহিষ্কৃত একজনের নাম আতিকুর রহমান লেখা হয়েছে। প্রকৃতপক্ষে ওই ছাত্র অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের নাজমুল হাসান।