সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ‘দুই মামলায় কাজী জাফর আহমদ অব্যাহতি পেলেন’ শিরোনামে প্রকাশিত সংবাদে একটি মামলায় এক কোটি টাকার স্থলে ১০০ কোটি টাকা ছাপা হয়েছে। এ ছাড়া বিভাগীয় বিশেষ জজ আদালতের বিশেষ কৌঁসুলি শাহীন আহমেদ খান জানিয়েছেন, প্রকাশিত খবরে কিছু তথ্য না থাকায় কিছুটা বিভ্রান্তির সুযোগ থেকে যায়। তিনি বলেন, প্রকৃতপক্ষে ২০০৩ সালে সরকার রাজনৈতিক হয়রানির বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ওই বছরের ২৫ মার্চ দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। সম্প্রতি মামলাটির কার্যক্রমের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করায় আদালত মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে কাজী জাফরকে অব্যাহতি দেন। এ ছাড়া অন্য একটি মামলায় দুদক মামলা দায়ের ও অভিযোগপত্র দেওয়ার আগে সরকারের অনুমোদন না নেওয়ায় মামলাটি খারিজ করে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।