সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে অব্যাহতি’ শীর্ষক খবরে ফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই। তা ছাড়া প্রতিবেদনে সহ-উপাচার্যের দপ্তর থেকে পাঠানো চিঠির বরাত দেওয়া হলেও পরীক্ষা কমিটি পুনর্গঠনের চিঠি দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।