সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে গবাদিপশুর রোগ গো-বসন্তমুক্ত হওয়ার সাফল্য উদ্যাপনে গত বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ জুন প্রথম আলোয় প্রকাশিত সংবাদে সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরকে ওই অনুষ্ঠানের আয়োজক উল্লেখ করা হয়। কিন্তু জাতিসংঘের বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল। সংবাদে উল্লিখিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এফএওর প্রতিনিধি সিরো ফিওরিলো এবং এই দেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না উপস্থিত ছিলেন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএওর জাতীয় পরামর্শক এম এ বাকী।