সংশোধিত গণপ্রতিনিধিত্ব আইনের ৬ ধারা বিষয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) আইন, ২০০৯-এর ৬ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন।আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।সংশোধিত ওই আইনের ৬ ধারা সংবিধানের ৬৬(১), ৬৬(২) ও ১৪২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সাবেক অতিরিক্ত সচিব ও কলামিস্ট আবদুল হাই গতকাল রিট আবেদনটি করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালের আল আমিন সরকার।পরে ইমতিয়াজ ফারুক প্রথম আলোকে বলেন, সংশোধিত আইনের ৬ ধারায় সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিন বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়া যাবে না; প্রার্থী হতে হলে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত সদস্য বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যূনতম এক শতাংশ ভোটারের লিখিত সমর্থন থাকাসহ কয়েকটি শর্তের বিষয়ে বলা হয়েছে। ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি আনা সংশোধনীর ওই ধারায় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এসব শর্ত যুক্ত করা হয়। কিন্তু সংবিধানের ৬৬(১) ও ৬৬(২) অনুচ্ছেদে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা-অযোগ্যতাসমূহ বলা আছে। তাই ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।