সংসদে গিয়ে কথা বলুন জনগণ শুনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘সংসদে গিয়ে জাতির জন্য কথা বলুন। সরকার ও জনগণ তা শুনবে। সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাবেন না। আন্দোলনের নামে চক্রান্ত ও ষড়যন্ত্র করে ছাড় পাওয়ার সুযোগ নেই।’ ঢাকা মহনগর আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার গুলশান ১ নম্বর মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিল করে দেওয়া আদালতের রায় নিয়ে বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হাানিফ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি আমাদের সংবিধান ছাড়া বিশ্বের কোথাও নেই। এটি বাতিল করলে দেশ ও গণতন্ত্র কীভাবে সংকটে পড়বে, তা জানতে চাই।’ বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতিতে কী কী অসংগতি আছে, সংসদে গিয়ে পরামর্শ দিন।’ এ কে এম জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এম এ আজিজ, সাংসদ কামাল আহমেদ মজুমদার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এ কে এম রহমত উল্লাহ, শাহে আলম মুরাদ প্রমুখ।