সংসদের মেয়াদ চার বছর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদের মেয়াদ চার বছর করার দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্ট।জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। দাবির সঙ্গে একমত পোষণ করে সংবাদ সম্মেলনে সহযোগিতা করে বাংলাদেশ সোসাইটি ফর দ্য প্রটেকশন অব সিভিল লিবার্টি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান। এ ছাড়া সংবিধান সংশোধন করে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ কথাগুলো বাতিল করে সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।লিখিত বক্তব্যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে তড়িঘড়ি না করে বিভাগীয় ও জেলা শহরের গণশুনানি করে মানুষের মতামত নেওয়ার আহ্বান জানানো হয়।এতে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, অধ্যাপক মাহবুবা নাসরীন, এনায়েতুর রহিম, মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।