সচিবালয় এলাকা থেকে চাকুসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সচিবালয় এলাকায় গত সোমবার ভোররাতে ‘প্রেস’ লেখা একটি গাড়ি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। র্যাব তাঁর সঙ্গে থাকা মাইক্রোবাসটি আটক করেছে। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মো. নাদিম (২৮) ভোররাত চারটার দিকে সচিবালয় ও হাইকোর্ট এলাকায় ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাঁর কাছ থেকে ঘোরাফিরা করার কারণ জিজ্ঞেস করা হলে জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এতে সন্দেহ হলে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি ধারালো চাকু, ২৬ হাজার টাকা, তিনটি ঘড়ি ও দুটি সোনার আংটি উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।