সচিবালয় বহুমুখী সমবায় সমিতির অন্তর্বর্তী কমিটি
নেতৃত্বের দ্বন্দ্ব ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একজন উপসচিবকে প্রধান করে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খাজা মিয়ার নেতৃত্বে ১২ জনের এই কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা সমবায় কার্যালয়। ১৪ সেপ্টেম্বর কমিটি করা হলেও গতকাল সোমবার তা প্রকাশ করা হয়।গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক পক্ষের নেতা নিজামুল ইসলাম ভূঁইয়া মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এর আগে গত শনিবার মিলনও সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।গতকালের সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব ও সমবায় সমিতির নেতা রুহুল আমিন বলেন, অন্তর্বর্তীকালীন কমিটিতে কোনো দুর্নীতিবাজকে রাখা হলে আদালতে মামলা করবেন।