সচিবালয়ে আগুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের চতুর্থ তলায় পূর্ব দিকের অংশে মাঝামাঝি স্থানে অবস্থিত ফ্লোর ওয়াইজ ইলেকট্রিক রুমে গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুততার সঙ্গে আগুনের উৎস শনাক্ত করে তা পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণে অফিসের নথিপত্র বা আসবাবপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।