সচিবালয়ে ক্যাফে মুক্তির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের পর উদ্ধার করা নারী ও শিশুদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সচিবালয়ে বন্ধ থাকা ‘ক্যাফে মুক্তি’ পুনরায় চালু করা হয়েছে। গত রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এর উদ্বোধন করেন। ্রক্যাফে মুক্তি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাচারবিরোধী প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। নরওয়ে ও ডেনমার্ক এই প্রকল্পের অর্থায়ন করছে এবং নেসলে, ট্রান্সকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও এর সঙ্গে জড়িত। ২০০৮ সালে আইওএম এবং সরকার যৌথ উদ্যোগে ক্যাফে মুক্তি স্থাপন করে পাচারের শিকার হওয়া নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য। এক বছর পর ক্যাফেগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বিজ্ঞপ্তি।