সচিবালয়ে দুই ভুয়া সাংবাদিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয় থেকে দুজন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরের পর মুন ও রবিন নামের এই দুই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।সচিবালয়ে কর্মরত পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিরা নিজেদের বৈশাখী টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে সচিবালয়ে প্রবেশ করে বিভিন্ন কর্মকর্তার কক্ষে গিয়ে খাবারের দোকানের প্রচারণা চালান। কর্মকর্তাদের সন্দেহে হলে তাঁরা সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের বিষয়টি জানান। সাংবাদিকেরা ওই দুজনকে চ্যালেঞ্জ করেন। বিষয়টি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে জানালে তাঁদের আটক করতে বলা হয়। পরে পুলিশ দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুজনকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।