সচেতনতা সৃষ্টিও চিকিৎসকদের দায়িত্ব: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের দায়িত্ব শুধু স্বাস্থ্যসেবা দেওয়া নয়, সমাজসচেতনতা তৈরি করাও এর মধ্যে পড়ে। গত রোববার বারডেম মিলনায়তনে অরূপ রতন চৌধুরীরমুখের ক্যানসার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এখন ১০ লাখ ক্যানসার রোগী আছে। মুখের ক্যানসারের মূল কারণ তামাকজাত দ্রব্য। মহাজোট সরকার তামাক নিয়ন্ত্রণ আইনে বিষয়টি বিবেচনায় নিয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, প্রতিটি পরিবার ও গ্রন্থাগারে একটি করে মুখের ক্যানসার বইটি থাকা উচিত। মুখের ক্যানসার বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশক ওসমান গনি। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুষ্টিবিদ খুরশিদ জাহান, বারডেমের ডেন্টিস্ট্রি বিভাগের সাম্মানিক জ্যেষ্ঠ পরামর্শক অরূপ রতন চৌধুরী প্রমূখ।