সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য বাড্ডায় হল্যান্ড সেন্টারের সামনে বেতনের দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সড়ক অবরোধ করেন। এতে ওই পথে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, নিপুনিকা নামের একটি কারখানার শ্রমিকেরা বেলা ৩টা ২০ মিনিটের দিকে রাস্তায় নামেন। তাঁরা সড়কে এসে যান চলাচল বন্ধ করে দেন। শ্রমিকেরা পুলিশকে জানান, চলতি মাসের ২০ তারিখে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ ১ এপ্রিল কারখানা বন্ধ ঘোষণা করে। ২০ তারিখে শ্রমিকেরা বেতনের জন্য জড়ো হলে কর্তৃপক্ষ ২৫ তারিখের কথা বলে। গতকাল কাউকে এখানে না পেয়ে তাঁরা সড়ক অবরোধ করেন। পুলিশ জানায়, মধ্য বাড্ডার হল্যান্ড সেন্টারে কারখানাটি ছিল। শ্রমিকদের বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।