সদরঘাট লঞ্চ টার্মিনালের ইজারা বাতিলের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের ইজারা প্রথা ১ জুলাই থেকে বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। গত বুধবার সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন প্রমুখ।মন্ত্রী ইজারা বাতিলের উদ্যোগ সফল করতে লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তথ্য বিবরণী।