সদরঘাটে ১৬ তলা বিপণিবিতানে আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাটে ১৬ তলার একটি বিপণিবিতানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই বিপণিবিতানের নাম ‘গ্রেট ওয়াল’। এখানে মূলত পাইকারি দরে কাপড় বিক্রি হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বিপণিবিতানের ১৬ তলায় আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।