সন্ত্রাস ও মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শনিবার এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানিয়েছেন।অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, মাদকের সঙ্গে বস্তিবাসী থেকে বিত্তশালীরা জড়িত। দেশে ১০০টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পাশাপাশি সরকারি, বেসরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানকে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। সাংসদ জাফর ইকবাল সিদ্দিক, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবু তালেব, এলার্টের সভাপতি আইনজীবী জাহাঙ্গীর আলম খান প্রমুখ আলোচনায় অংশ নেন।