সন্ত্রাসবিরোধী আইনের সমালোচনায় চার সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) ২০১৩ জারি করে সরকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে চার সংগঠন এ দাবি করে। সংগঠনগুলো হলো জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট। সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবিরোধী আইন জারি করে গণতান্ত্রিক সংগঠনের ওপর হামলা করার পাঁয়তারা করা হচ্ছে। সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্টের মুখলেসুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।