সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, দখলদারি ও সাম্প্রদায়িকতামুক্ত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করেছে ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন মঈন হোসেন রাজুর বেদিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে রাজুর মা, সংগঠনের সভাপতি এস এম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারেক উপস্থিত ছিলেন।এরপর দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে কলা ভবনের মূল ফটকে সমাবেশ করে।