সন্ত্রাসীদের গুলিতে মুদি দোকানি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত এলাকায় রোববার মধ্যরাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে বাচ্চু মিয়া (৪০) নামের এক মুদি দোকানি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাত-আটজন সন্ত্রাসী খিলক্ষেতের মাস্তুল এলাকার বাসিন্দা আবদুস সোবহানের ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা চালায়। এ সময় সোবহানের ভাই বাচ্চু টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দেয়। সন্ত্রাসীরা বাচ্চুর বুকে ও বাহুতে গুলি করে। পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।