সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে ১৫ জুলাই ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনসহ সব বিভাগে ‘সন্ধ্যাকালীন স্নাতকোত্তর বাণিজ্যিক কোর্স’ বাতিলসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গতকাল রোববার সমাবেশ করেছে। সমাবেশে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে ১৫ জুলাই কলা ভবনে ধর্মঘটের পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বর্ধিত পরিবহন ফি বাতিলেরও দাবি জানানো হয়। অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এ ছাত্র সংহতি সমাবেশে ২০ বিভাগের শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য দেন।