প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে সন্ধ্যাকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। ৬ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অনুষদের ডিন কার্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তথ্য জানতে বিজনেস স্টাডিজ অনুষদের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।