সপ্তাহব্যাপী জেন্ডার বিষয়ক কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে উচ্চশিক্ষার জেন্ডারকরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সপ্তাহব্যাপী এক কর্মশালা গতকাল শনিবার শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং জার্মানির কিয়েল ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের যৌথ আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন তানিয়া হক। কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন কিয়েল ইউনিভার্সিটির ড. ব্রিটা থেজ। আলোচকদের মধ্যে ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, পারভিন হাসান, হাসনা বেগম এবং এ এম মাসুদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ সাইখ ইমতিয়াজ। বিজ্ঞপ্তি।