সব প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে তথ্য প্রকাশ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেছেন, তথ্য অধিকার আইনে কেউ আবেদন না করলেও সব কর্তৃপক্ষকে তথ্য প্রকাশের কথা বলা হয়েছে। তাই সব প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে তথ্য প্রকাশ করতে হবে।তথ্য অধিকার আইন বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।নাগরিক উদ্যোগ, তথ্য অধিকার আন্দোলন ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই) সম্মিলিতভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান তথ্য কমিশনার বলেন, বাংলাদেশে তথ্য অধিকার আইনটি নতুন। তাই তথ্য কমিশন দলমত-নির্বিশেষে জনগণের তথ্য অধিকার আইন নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সিএইচআরআইয়ের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সোহিনী পাল বলেন, বাংলাদেশে তথ্য অধিকার আইন এক বছরের বেশি সময় আগে প্রণীত হলেও এখনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি।নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালায় বক্তব্য দেন সুব্রত কুণ্ডু, তাহমিনা রহমান, কাবেরী গায়েন, বদিউল আলম মজুমদার প্রমুখ। কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।