সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি ছাত্র ইউনিয়নের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী নয়, সব যুদ্ধাপরাধীর দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এ দাবিতে তারা গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের গড়িমসির সুযোগে জামায়াত ও তার সহযোগীরা নানাভাবে যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ জন্য তারা দেশে দেশে কয়েক শ কোটি টাকা খরচ করে পরামর্শক নিয়োগ করছে, কিন্তু সরকার নির্বিকার। অবিলম্বে গোলাম আযমসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পিনাক রায় প্রমুখ।