সব সড়কে রিকশা ভ্যান চলতে না দিলে ২৩ মে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সড়কে রিকশা চলাচলের অনুমতিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ঢাকা রিকশা-ভ্যান চালক মালিক মিস্ত্রি ঐক্য পরিষদ। দাবি না মানলে ২৩ মে রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন ঐক্য পরিষদের নেতারা। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ তাদের দাবি-দাওয়া তুলে ধরে কর্মসূচির কথা জানায়। সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক আলম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।