সবুজবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগ থানার মান্ডা এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে অস্ত্রসহ রিপন ওরফে কাইল্যা রিপন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কলিন্দ্র নাথ গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে খালপাড় এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিপন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে এসআই জানান।