সভাপতি আছাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ৭৩ সদস্যের কেন্দ্রীয় এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম, আরআরএফের কমান্ড্যান্ট মীজানুর রহমান ও ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম। কোষাধ্যক্ষ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-সংস্থাপন) আমিনুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মহাপরিদর্শকের (আইজিপি) স্টাফ অফিসার আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপকমিশনার (অর্থ) আবিদা সুলতানা, পুলিশ সদর দপ্তরের ভারপ্রাপ্ত এআইজি প্রলয় কুমার জোয়ার্দার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার রিফাত রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাইফুর রহমান, দপ্তর সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (অভিযান) গোলাম মোস্তফা রাসেল, সহ-দপ্তর সম্পাদক উত্তরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সোহেল রানা, আইনবিষয়ক সম্পাদক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সহ-আইনবিষয়ক সম্পাদক ডিবির সহকারী কমিশনার মাহমুদা আফরোজ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার।