সভাপতি জাহেদুল সম্পাদক মশিহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মো. জাহেদুল ইসলাম ও মো. মশিহুর রহমান নির্বাচিত হয়েছেন।
গত রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৭টি পদের মধ্যে মোট ১৪টি পদেই নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বাকি তিনটি পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।
আওয়ামীপন্থী আইনজীবী পরিষদের অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম নেওয়াজ চৌধুরী, পাঠাগার সম্পাদক মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস ও দপ্তর সম্পাদক মহিউদ্দিন আবদুল কাদের। নির্বাহী সদস্যরা হলেন মো. জামসেদ খান, মো. আবদুল আউয়াল, মো. আকবর হোসেন, মো. শাহাদাৎ হোসেন, আফরোজা খানম, মো. জাহাঙ্গীর আলম ও মো. এনামুল হক।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি মো. খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবদুল বাছেদ এবং নির্বাহী সদস্য আয়েশা বেগম।