ঝিনাইদহ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের (জেইএক্সসিএ) সভাপতি পদে ডা. এ এস এম বদরুদ্দোজা এবং সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব আলিম এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ১৬ মার্চ বিকেলে রাজধানীর গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠিত জেইএক্সসিএর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তাঁদের সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। গতকাল সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।১০ সদস্যের কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে রেজাউর রহমান, নজরুল ইসলাম ও হাসান মহিউদ্দিন আহমেদ, উপসাধারণ সম্পাদক শেখ আলী হায়দার আজম, কোষাধ্যক্ষ মো. শাহেদ শাহরিয়ার শাম্মী, সাংগঠনিক সম্পাদক তনিম খান, সাংস্কৃতিক সম্পাদক এস এম মাহবুব হাসান এবং প্রচার সম্পাদক সর্দার মামুন শাহরিয়ার।ঝিনাইদহ ক্যাডেট কলেজের আড়াই হাজার সাবেক মেধাবী ছাত্রের সংগঠন জেএক্সসিএ। সংগঠনটি গরিবদের সহায়তায় প্রতি শুক্রবার বিনা মূল্যে চিকিৎসা দেওয়া, দুর্যোগ-পরবর্তী ত্রাণ বিতরণ, গরিব ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত।