সমবেদনা জানাতে প্রতিমন্ত্রী নানকের বাসায় শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সমবেদনা জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের জাতীয় সংসদ ভবন এলাকার বাসায় যান। ৬ সেপ্টেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর একমাত্র পুত্র ফাহিমুর রহমান সায়েম নিহত হন। গতকাল বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার জালাল উদ্দিন বিন সাবেহ প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে সমবেদনা প্রকাশ করেন।