প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ না করায় গতকাল ক্লাস বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর তাঁরা অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশিত হয়নি।কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রতি সেমিস্টারে ছয় মাসের মধ্যে ক্লাস, পরীক্ষা ও ফল প্রকাশের কথা থাকলেও অষ্টম সেমিস্টারের ক্লাস শেষ করতে লেগেছে প্রায় ১১ মাস। তারপর এখনো ফল প্রকাশিত না হওয়ায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছেন না তাঁরা। বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সমস্যা থাকায় ফল প্রকাশ করতে দেরি হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে পারব।