সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সুবর্ণ জয়ন্তী ১৬ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সুবর্ণজয়ন্তী উদ্যাপন করতে যাচ্ছে। কাল ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী অনুষ্ঠানে ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ জন্য সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যালয়ে নিবন্ধন চলছে। নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা, আর বর্তমান শিক্ষার্থীদের ১০০ টাকা। বিজ্ঞপ্তি।